রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগাং খুলশীর ইফতার ও ঈদপোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর উদ্যোগে সম্প্রতি নগরীর নাসিরাবাদের তুলাতুলির বাব-এ-রহমত বালিকা এতিমখানায় এক মানবিক সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় ক্লাবের পক্ষ থেকে ৩৫ জন এতিম শিশুদের মাঝে ইফতার ও ঈদপোশাক বিতরণ করা হয়।

- Advertisement -

এ আয়োজনে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ সাবেক গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ক্লাব সভাপতি কাজী রফিকুল হাসান, সেক্রেটারি একরামুল কবির রিয়াজ, ট্রেজারার মো. কামরুল হাসান, পিপি আকবর হোসেন, পিপি শামসুল আলম, পিপি নাজমুল হক এবং প্রকল্প সমন্বয়ক আমাইতুল খায়ের সেতু সহ ইন্টারেক্ট ক্লাব অব চিটাগাং খুলশীর সদস্যরা।

- Advertisement -shukee

এ মহতি আয়োজনে ক্লাব সদস্যরা সহানুভূতি ও ভালোবাসার হাত বাড়িয়ে দেন- যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ক্লাব সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন

সর্বশেষ

এই বিভাগের আরও