রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৬ দোকানদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ রবিবার (১৬ মার্চ )নগরীর অলঙ্কার মোড়ের আব্দুল আলী হাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান , দৈনন্দিন কাঁচা বাজারের দোকানে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি করার অপরাধে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

নগরীর অলঙ্কার মোড়ের আব্দুল আলী হাটে অভিযান পরিচালনা করছেন চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

সর্বশেষ

এই বিভাগের আরও