রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

নগরী‌তে আওয়ামী লীগ ও ছাত্রলী‌গের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরী‌তে গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানার অ‌ভিযা‌নে আওয়ামী লীগ ও ছাত্রলী‌গের মোট ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য নি‌শ্চিত ক‌রে চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ।

- Advertisement -

গ্রেফতারকৃত হ‌লেন, সদরঘাট থানার আসামি মো. আলী আকবর (৩০), মো. শাহাবুদ্দিন (৩২), আশিকুল ইসলাম আশিক (২৯), আকবরশাহ্ থানার আসামি মোহাম্মদ আনন্দ রহমান (২৫), চান্দগাঁও থানার আসামি আব্দুল মালেক (৩৩), মো. শিপন (২৪), মো. আবদুস সালাম, মো. বখতেয়ার মিয়া, শহিদুল ইসলাম (১৬), ডবলমুরিং মডেল থানার আসামি আব্দুল জলিল (২৫), মো. নাজমুল (২৬), মো. আব্দুর রহিম জীতন (২৪), মো. আলাউদ্দিন (২৫), আকিব (২৪), মো. শাকিল (২৬), মো. তারেক (২৪), মো. নেজাম উদ্দিন (২৭), মো. সোহেল (৩৫), পারভীন আক্তার (২৫), মো. উজ্জল, মো. সাব্বির হোসেন হৃদয় (১৯), সামসুন্নাহার প্রকাশ লাকি আকতার (৩৮), মিনা আকতার (২৬), হালিশহর থানার আসামি মো. মোক্তার (৩৮), মো. আয়নাল (৩৩), পতেঙ্গা মডেল থানার আসামি পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগ সংগঠক মো. শাহরিয়ার ইখতিয়ার অপু (২৯), মো. সাফায়েত আলম (৩৭), বাকলিয়া থানার আসামি মো. জাহিদ (২০), মো. শাকিব (২৪), মো. রেজাউল করিম (৫০), মহিউদ্দিন (২৫), মোহাম্মদ শরীফ, বন্দর থানার আসামি মো. জয়নাল আবেদীন (৪৫), পাঁচলাইশ থানার আসামি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন (৫৬), কর্ণফুলী থানার আসামি আব্দুল জলিল চৌধুরী কলেজের ছাত্র মো. নাঈম উদ্দিন (৩১), চকবাজার থানার আসামি মো. শরিফ (৩৮), কোতোয়ালী থানার আসামি মো. মামুন মিয়া প্রকাশ মামুন খাঁন (২৪), মো. সাকিব (২৭), পলাশ দাশ (৩০), ইপিজেড থানার আসামি মো. জুয়েল রানা (২৭), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. জালাল হোসাইন আশফাক (২০), মো. নাঈমুল হক নাহিয়ান (১৯), মো. পারভেজ প্রকাশ হীরা (২৪), মো. সাইফুল ইসলাম (২২) ও খুলশী থানার আসামি রোকসানা আক্তার প্র. রোকসানা বেগম (২৯), মো. রবিউল হোসেন ইমন (২২)।

- Advertisement -shukee

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও