রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

দুই বিদেশি জাহাজের সংঘর্ষ চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কনটেইনারবাহী একটি জাহাজের আংশিক ক্ষতি হয়। পরে বন্দরের ৪টি টাগবোটের সহায়তায় সাড়ে ৪টার দিকে জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয়।

- Advertisement -

দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হল- অয়েল ট্যাংকার এমটি রিনে এবং কনটেইনারবাহী ইয়াং ইউই-১১। এরমধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউই-১১ পানামার পতাকাবাহী।

- Advertisement -shukee

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, অয়েল ট্যাংকারটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়। বন্দরের অভিজ্ঞ পাইলট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দলের প্রচেষ্টায় জাহাজ দুটিকে মুক্ত করে নিরাপদে সরিয়ে নেয়া হয়। বর্তমানে বহির্নোঙরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

সর্বশেষ

এই বিভাগের আরও