শনিবার, ১৪ মার্চ ২০২৬

চিত্রাঙ্কন শিশু-কিশোরদের প্রতিভা ও মননশীলতা বিকশিত করে : ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর এম এ আজিজ জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,”শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা তাদের মেধা ও মননশীলতার জাগরণ ঘটায়- যা ভবিষ্যতে সৃজনশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”

- Advertisement -shukee

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা এবং শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা নান্দনিক চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে।

সর্বশেষ

এই বিভাগের আরও