চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত রাষ্ট্রীয় পাটকল আমিন জুট মিলসের বন্ধ কারখানা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (১৪ফেব্রুয়ারি) পরিদর্শনকালে সময় আমিন জুট মিলসের প্রকল্প প্রধান এ এইচ এম কামরুল হাসান, নিরাপত্তা বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন ভূঁইয়া এবং শ্রম বিভাগীয় প্রধান মীর্জা কাইয়ুম মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মিল পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, আমিন জুট মিলস লিমিটেড চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে ২৬টি মিলের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১০টি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান পাটকল। তিনি আরো বলেন, আমিন জুট মিলস পুনরায় চালু করা হলে পলিথিনের বিকল্প হিসেবে ব্যাগ তৈরি করা সম্ভব হবে- যা পরিবেশবান্ধব ও অপচনশীল পলিথিনের ব্যবহার কমাতে সহায়ক হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, মো. আবদুল আউয়াল।

পুনঃনির্মিত হযরত গাউসল আজম (রঃ) জামে মসজিদের উদ্বোধন করেন সিটি মেয়র
শুক্রবার চট্টগ্রামের হামজারবাগ কলোনীর মোমেনবাগ আবাসিক এলাকার হযরত গাউসল আজম (রঃ) জামে মসজিদের পুনঃনির্মিত ভবনের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মো. জালাল উদ্দীন আযাহারী, সাধারণ সম্পাদক মো. শামশুল আলম, মো. আবুল খায়র, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সিপন, মো. আলি, কেশিয়ার নুরুল আবচার, সহ-সভাপতি মো. মন্জুর রহমান, রহমত উল্লাহ, আবদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুছ।


