রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট

 মোবাইল সার্ভিসিং প্রতিযোগিতা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারি হলে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘মোবাইল সার্ভিসিং প্রতিযোগিতা গত ২৭ জানুয়ারি সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

অনুষ্ঠানের উদ্বোধক জেসমিন আক্তার তার বক্তব্যে বলেন, মোবাইল সার্ভিসিং পেশায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, চট্টগ্রাম মহিলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সবসময় পাশে থাকবে।

- Advertisement -shukee

অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আতিয়া চৌধুরী বলেন, মেয়েদের কর্মসংস্থানের বিকল্প  নেই। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শফি উল বশর বলেন, মোবাইল সার্ভিসিং পেশায় ১৮ বছরের অভিজ্ঞতা ও আযয়ের বড় অংশ তিনি  মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে ঢেলে দিয়েছেন, তাঁর চেষ্টার বড় একটা স্বপ্ন পুরুষ টেকনিশিয়ান এর পাশাপাশি নারী টেকনিশিয়ানরাও এ পেশায় এগিয়ে আসুক, এ লক্ষে বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর জোবায়দুর রশীদ ও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা রেশমী খানম ও ব্যবসায়ী মিজানুর রহমান।

বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে ‘মোবাইল সার্ভিসিং প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আহাদ খান ও মুনির হোসেন। মোবাইল সার্ভিসিং প্রতিযোগিতায় বিজয়ীদের নাম হলো ডিসপ্লে পরিবর্তনে রেশমী খানম, পাওয়ার আইসি রিপেয়ারে–শাহরিয়ার সৈকত, সিপিইউ রিবোলিঙে- আবদুল আজিজ ও আইফোন সলুশনে  আহাদ খান।

বিকেলে শিক্ষার্থীদের জমায়েত সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার পরিচালক প্রশাসন (যুগ্মসচিব) এম এ আখের।

প্রধান অতিথি  এম এ আখের তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে যুবকদের আর্থ-সামাজিক উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। বিশ্বাস যুব ও সমাজকল্যাণ সংস্থা এই কার্যক্রমে উল্লেখযোগ্য  ভূমিকা রাখবে।

মো. শফি উল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক খোন্দকার জাকির হোসেন, প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, অধ্যক্ষ বিকেটিটিসি চট্টগ্রাম ও সমাজসেবা চট্টগ্রামের সহকারী পরিচালক ওয়াহিদুল আলম ও মূখ্য আলোচক ছিলেন পাহাড়তলী থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন ।

আরো বক্তব্য রাখেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, তামাকুণ্ডিলেন বনিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অপরাজেয় বাংলাদেশের জিনাত আরা।

সম্মাননা প্রদান করা হয় সফল উদ্যোক্তা মো. নুরুল ইসলাম মুন্না ও মোহাম্মদ মিরশাদ। সম্মাননা ক্রেস্ট দেয়া হয় প্রশিক্ষণে চমৎকার পারফরম্যান্স এর জন্য ইলিয়াস হাসান ও সেরা সংগঠক নাসের আহমেদকে। অনুষ্ঠানে উপস্থাপনা করেন কাশফিয়া কাশেম ও জোবায়দুর রশীদ।

এরপর ছিল র‌্যাফেল ড্র মোট ২৫টি পুরস্কার লটারির মাধ্যমে চুড়ান্ত করা হয় ও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। ১৩ বছরপূর্তি উপলক্ষে ‘কেক কাটা’অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও