রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

তিন সপ্তাহ বন্ধ থাকার পর

সিইউএফএলে ইউরিয়া উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক

তিন সপ্তাহ বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) আবারও উৎপাদন শুরু হয়েছে।

- Advertisement -

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানান সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

- Advertisement -shukee

গত ৩ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে আনোয়ারায় অবস্থিত এই কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ১০ মাস কারখানার উৎপাদন বন্ধ ছিল। এরপর ১৩ অক্টোবর কারখানা চালু হয়।

সিইউএফএল সূত্রে জানা গেছে, ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেড (কেজিএসএল) থেকে সিইউএফএলে দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

১৯৮৭ সালে কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সিইউএফএল প্রতিষ্ঠার পর দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা ছিল। বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হয়। এছাড়া দৈনিক ৮০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটি সারানোর পর শনিবার রাত আড়াইটা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও