সীতাকুণ্ডের শিতলপুরস্থ আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেডের এজিএম এন্ড ইনচার্জ (মানবসম্পদ বিভাগ) ইমরুল কায়েস ভূঁইয়ার পিতা আলহাজ্ব আবদুল মান্নান ভূঁইয়া ( ৭৫) বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি ) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যকালে উনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
মরহুম আবদুল মান্নান ভূঁইয়া ১৯৬৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিএসসি পাশ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি অটল বিহারী উচ্চবিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে সৈয়দাবাদ আলহাজ্ব মনিরুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন । তিনি সর্বজন স্বীকৃত একজন গণিতবিদ।

মরহুমের জানাজা নামাজা শুক্রবার বাদ জুম্মা মরহুমের গ্রামের বাড়ী কসবা উপজেলার মিরপুকুরপাড়ে অনুষ্ঠিত হয়েছে।

