রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চসিক ভ্রাম্যমাণ আদালত

ফুটপাত দখল ও জনজীবন বিপন্ন করার অপরাধে ২ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মঙ্গলবার (২১জানুয়ারি) নগরীর পাহাড়তলী থানাধীন ওয়ারলেস মোড়ে অভিযান পরিচালনা করেন।

- Advertisement -

অভিযানকালে দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও ফুটপাতের উপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে হারুন ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা এবং রসুইঘর রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউসকে গ্যাস সিলিন্ডার ফুটপাতের উপর ঝুঁকিপূর্ণভাবে রেখে ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিক্রি করে সেবাগ্রহীতার জীবন বিপন্ন করার অপরাধে ২০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে প্রায় ২০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও