রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

ময়লার সেকেন্ডারি স্টেশন শেডের উদ্বোধন করেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডস্থ লালদিঘি পাড় মহল মার্কেটের সম্মুখে  আজ মঙ্গলবার ময়লার সেকেন্ডারি স্টেশনের নবনির্মিত শেড উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

এসময় মেয়র বলেন, ওয়ার্ডের বিভিন্ন জায়গা ও অলিগলির ময়লা সংগ্রহ করে খোলা জায়গায় রাখা হতো এবং এ ময়লা-আর্বজন গুলো পথচারীদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করতো ও দুর্গন্ধ ছড়াতো। এই এসটিএস নির্মাণের ফলে এখন আর ময়লা আর্বজনার কারণে পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না এবং দুর্গন্ধ ছড়াবেনা। তিনি বলেন, এ  শহর আমার আপনার সবার। ভবিষ্যৎ প্রজম্মকে গ্রীন সিটি, ক্লিন সিটি,  হেলদি সিটি উপহার দিতে সকলের সহযোগিতা চাই।

- Advertisement -shukee

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মো. হাসান, মো. রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও