রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

১০ স্বেচ্ছাসেবী সংগঠনকে 

ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

ইপসা, চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইউনিলিভার বাংলাদেশের যৌথ  উদ্যোগে ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট- ২০২৪ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। আজ  বুধবার ( ৮ জানুয়ারি) চট্টগ্রাম  জেলা শিল্পকলা একাডেমিতে আয়েজিত এ অনুষ্ঠানে ১০টি সেচ্ছাসেবী সংগঠনকে এই ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেচ্ছাসেবী সংগঠনগুলো হলো, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, কে বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক, লাল সবুজ সোসাইটি, রাজাখালী উম্মুক্ত পাঠাগার, ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনবল ডেভেলপমেন্ট, ইয়ুথ অ্যালায়েন্স ফর সাসটেইনবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক, ইয়ুথ পজিশন ইন বাংলাদেশ ও ইয়ুথ ভয়েজ ফর চেঞ্জ।

- Advertisement -

এতে সভাপতিত্ব করেন ইপসা’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী  মো. আরিফুর রহমান।

- Advertisement -shukee

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশ এর পরিচালক শামিমা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলাপ্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার  সিফাত বিনতে আরা।

অতঃপর শুরু হয় জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত হওয়া ১০টি সেচ্ছাসেবী সংগঠনের পরিবেশ সুরক্ষায় তাদের  কার্যক্রমের ওপর উপস্থাপনা।

এ আয়োজনে প্রায় দু’শতাধিক যুব ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। সেখান থেকে ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট- ২০২৪ এ অংশগ্রহণের জন্য।

অনুষ্ঠানে যুবদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য আয়োজন করা হয় প্যানেল আলোচনা। প্রথম প্যানেলের বিষয়টি ছিল পরিবেশ ব্যবস্থাপনা, ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় কৌশল এবং বৈশ্বিক নীতিমালাবিষয়ক। ইপসা’র সহকারী পরিচালক ও ইয়ুথ ফোকাল  আব্দুস সবুর এর সঞ্চালনায় এ প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর পরিচালক নাসিম ফারহানা শিরিন, ইউনিলিভার বাংলাদেশ এর পরিচালক শামিমা আক্তার, চুয়েট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আসিফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তাজ সুলতানা। এ প্যানেল আলোচনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসা পরিচালক মোহাম্মদ শাহ জাহান। এতে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠননের প্রতিনিধিরা প্রশ্নোত্তরের মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পরিবেশগত সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈশ্বিক সংরক্ষণের জন্য স্থানীয় পদক্ষেপ নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের প্যানেল আলোচনা, ইপসা’র প্রোগ্রাম অফিসার সেতার রুদ্রার সঞ্চালনায় প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক জাকির হোসাইন, ইয়ুথনেট গ্লোবালের প্রধান নির্বাহী সোহানুর রহমান, সাউথ এশিয়ান মভিলাইজেশনের কো-অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ এবং ইউকেন এর প্রতিষ্ঠাতা ওমর ফারুক জয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।  জুরিবোর্ডের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে নির্বাচিত হওয়া ১০টি সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে এই অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইয়ুথদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য প্রদান করেন ইপসার ইয়ুথ কো-অর্ডিনেটর  আরফা নাওয়ার রহমান। আয়োজকদের পক্ষ থেকে সমাপনী বক্তব্য দেন ইপসার পরিচালক(অর্থ) পলাশ চেীধুরী ও  ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার এস এম ফয়সাল।

এই আয়োজন যুবদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে ইয়ুথ সংগঠনগুলো আরো বেশি করে পরিবেশ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায়  সামাজিক ও মানবিক কাজে অংশ নেবে বলে আয়োজকেরা মনে করেন। সংগঠনগুলোর এসব কাজে দেশের টেকশই উন্নয়ন, পরিবেশের সংরক্ষণ নিশ্চিত হবে। এই প্রোগ্রামে অংশ নেয় বৃহত্তর চট্টগ্রামের অর্ধশতাধিক সেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধিক যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও