মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

এশিয়ান কাপ ফুটবলের পর্দা উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

- Advertisement -shukee

১৩ মাস আগে কাতারে মেসির দল আর্জেন্টিনা উঁচিয়ে ধরেছিল ফিফা বিশ্বকাপ। সেই কাতারে শুক্রবার (১২ জানুয়ারি) পর্দা উঠছে এশিয়ান কাপ ফুটবলের। ২৪ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ১০ ফেব্রুয়ারি। টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে এর খুঁটিনাটি জেনে নেয়া যাক।

কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লুসাইল স্টেডিয়ামে। শুক্রবার সেই লুসাইলেই কাতার-লেবানন ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৩০ দিনের ফুটবল উৎসবের। তবে টুর্নামেন্টটি গত বছর চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ নিয়ে চীনের কঠোর বিধিনিষেধের কারণেই তা সরিয়ে নেয়া হয় কাতারে।

বর্তমান ও সর্বোচ্চ চ্যাম্পিয়ন

২০১৯ সালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল কাতার। এশিয়ান কাপ ফুটবলের সবচেয়ে সফল দল জাপান। সর্বোচ্চ চারবার এই শিরোপা জিতেছে তারা। এ ছাড়াও সৌদি আরব এই শিরোপা জিতেছে তিনবার।

অভিষেক দল

একমাত্র দল হিসেবে এবার অভিষেক হচ্ছে তাজিকিস্তানের। ১৯৫৬ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটিতে এর আগে কখনো খেলেনি তারা।

নজর থাকবে যেসব দলের ওপর

এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন কাতার হলেও এবার তারা ফেবারিট নয়। এবারের এশিয়ান কাপে হট ফেবারিট দলের মধ্যে রয়েছে- জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান।

কোন গ্রুপে কোন দল

গ্রুপ ‘এ’ – কাতার, চীন, তাজিকিস্তান, লেবানন

গ্রুপ ‘বি’ – অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া, ভারত

গ্রুপ ‘সি’ – ইরান, সংযুক্ত আরব আমিরাত, হংকং, ফিলিস্তিন

গ্রুপ ‘ডি’ – জাপান, ইন্দোনেশিয়া, ইরাক, ভিয়েতনাম

গ্রুপ ‘ই’ – দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন

গ্রুপ ‘এফ’ – সৌদি আরব, থাইল্যান্ড, কিরগিজস্তান, ওমান।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও