শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

শাহ আমানতে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ এক বিমান যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ- যা বাংলাদেশি ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার সমান।

- Advertisement -

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের (BS-343)ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের দুলাল জমাদ্দার নামের যাত্রীর কাছে এসব রিয়াল পাওয়া যায়।

- Advertisement -shukee

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন। পরবর্তীতে ইউএস বাংলা কর্তৃপক্ষ তাকে তার হ্যান্ডলাগেজসহ নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। কর্তব্যরত নিরাপত্তা অফিসার বাদশা ফয়সাল ও তার টিম প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং যাত্রী একপর্যায়ে স্বীকার করেন যে তার কাছে বৈদেশিক মুদ্রা আছে।

সর্বশেষ

এই বিভাগের আরও