আজ (১ মে) সন্ধ্যায় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী তথা চতুর্থ জন্মদিন পালন উপলক্ষ্যে এ কে খান গেটের জাফরান রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৬ মে অনুষ্ঠেয় এই সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মরণোত্তর সম্মাননা, গুণিজন সংবর্ধনা ও মিলনমেলা সফল করার জন্যে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এসজেএফ এর সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান,সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আরেফিন,যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রোটারিয়ান মো.শওকত হোসেন,সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু,সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মদ জুয়েল,অর্থবিষয়ক সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ বোরহান উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সঞ্জয় রায়,মহিলাবিষয়ক সম্পাদক শামীমা আক্তার লাভলী, ধর্মবিষয়ক সম্পাদক নবিউল আলম, তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, সহ-তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাছের রিপন,দপ্তর সম্পাদক সুজিত পাল, আজীবন সদস্য তাপস কর,সমিরণ ভট্টাচার্য, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন,মশিউল করিম রাসেল,মোহাম্মদ আরজু, মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী,মো.আল-আমিন প্রমুখ। পরে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


