শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

আগামীর বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন লিওনেল মেসি

নিজস্ব প্রতিবেদক

লিওনেল মেসি

- Advertisement -

ক্যারিয়ারের একদম দ্বারপ্রান্তে আছেন লিওনেল মেসি। তবে বুড়ো বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা। যে কারণে আগামী ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখতে চান ভক্তরা। এ নিয়ে বারবারই তার কাছে জানতে চাওয়া হয়েছে। এবার আরো একবার বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মেসি। তার দাবি, ২০২৬ বিশ্বকাপে তার খেলা না–খেলা নিয়ে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়।

- Advertisement -shukee

সম্প্রতি ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

মেসি আরো বলেন, ‘(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’

মায়ামির হয়ে এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ক্লাব বড় করতে চাইলে শিরোপা জিততে হবে। এমএলএসে বাজে (২০২৩) একটি বছর পেছনে ফেলে এসেছে ক্লাব। আমি আসার পর লিগস কাপ জিতেছে, যেটা ক্লাবের প্রথম শিরোপাও। ব্যাপারটা অসাধারণ ছিল। এখন আমরা প্লে–অফ খেলতে মরিয়া এবং আশা করি, এমএলএসও জিততে পারব। ক্লাব ও ব্যক্তিগত জায়গা থেকে আমরা এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’

মেসি যোগ করেন, ‘আমরা অনেক ভুল করেছি, যেগুলো পরিহার করতে পারি। প্লে–অফে এগুলো হতে পারে না। কারণ, ভুলের কারণে বাদ পড়তে হতে পারে। আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে। (এমএলএস কাপ জয়ে) আমরা অন্যতম ফেভারিট হলেও শক্তিশালী প্রতিপক্ষ আছে। তারা ছাড় দেবে না এবং অন্য দলগুলো আমাদের সম্মান করে যেভাবে আমরা তাদের করি।’

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও