সীতাকুণ্ড প্রতিনিধি *
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সীতাকুণ্ড উপজেলাধীন সোনাইছড়ি ইউনিয়নের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮অক্টোবর) বিকাল ৪ টায় নুরুল হকের সভাপতিত্বে ও সালাউদ্দিন এর সঞ্চলনায় সোনাইছড়ি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহব্বয়ক বদিউল আলম বদরুল। বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহামুদ চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুল নাহার চৌধুরী নেলী, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিম উদ্দৌলাসহ আরো অনেকেই ।
চট্রগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহব্বয়ক বদিউল আলম বদরুল বলেন, বিগত দিনে আওয়ামী লীগ ফ্যাসিস সরকার আমাদের কোনো ধরনের সভা সমাবেশ করতে দেয়নি, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, তবু আমরা ধমে য়ায়নি, আগামীদিনেও আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে । জাতীয়তাবাদী কৃষকদল মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে। জাতীয়তাবাদী কৃষক দল অতীতের চেয়েও বর্তমানে অনেক সুসংগঠিত। দেশের প্রয়োজনে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।


