সোমবার, ৬ এপ্রিল ২০২৬

৪ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ বাকলিয়ায়, জরিমানা

নিজস্ব প্রতিবেদক  *

- Advertisement -
অবৈধ পলিথিন ফ্যাক্টরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তর অভিযানে জব্দ করা হয়েছে ২ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন । এ সময় আবু তাহের নামে এক ব্যবসায়িকে  জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।

- Advertisement -shukee

বুধবার (২রা অক্টোবর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ কাজীপাড়া এলাকায় আবু তাহেরের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রো শাখার তথ্য এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের অভিযোগের ভিক্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জিলানী পলি ইন্ডাস্ট্রিজ নামক একটি পলিথিন ব্যাগ উৎপাদন কারখানাকে ১০০ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদনের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক), ১৫(১) ও ৪(ক,খ) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় ২ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেন। যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

সর্বশেষ

এই বিভাগের আরও