Thursday, 8 October 2026

[the_ad id='15178']

সিএমপির দুই থানায় ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। একই আদেশে খুলশী থানার ওসিকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের কথা জানানো হয়।

- Advertisement -shukee

বিষয়টি নাম অনিচ্ছুক সিএমপির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে, খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, খুলশী থানার ওসি হিসেবে মো. আবদুর রহিম দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মাথায় তাকে বদলি করা হলো।

দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয় নিয়ে তাকে ঘিরে আলোচনা-সমালোচনাও হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও