Thursday, 8 October 2026

[the_ad id='15178']

প্রাইম ব্যাংক ও এম৪ অটোস-এর চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা প্রদানের লক্ষ্যে এম৪ অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় এম৪ অটোস লিমিটেডের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

প্রাইম ব্যাংক পিএলসির সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং এম৪ অটোস লিমিটেডের ম্যানেজিং পার্টনার সাজ্জাদ আল নোমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

- Advertisement -shukee

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এম৪ অটোস লিমিটেড থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিধি আরও সম্প্রসারিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এম৪ অটোস লিমিটেডের সিনিয়র ম্যানেজার এবং এইচআর এডমিন মো. জহিরুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইম ব্যাংক পিএলসি ও এম৪ অটোস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও