Thursday, 8 October 2026

[the_ad id='15178']

ফাইনাল ইয়ারের থিসিস থেকে আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে

 প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের গবেষণা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চার শিক্ষার্থীর ফাইনাল ইয়ারের থিসিসভিত্তিক গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত হয়েছে। সায়েন্টিফিক রিপোর্টস নেচার পোর্টফোলিওর একটি আন্তর্জাতিক বহুবিষয়ক গবেষণা জার্নাল এবং ২০২৬ সালে কিউওয়ান শ্রেণিভুক্ত।

- Advertisement -

“ডিপ লার্নিং মডেল ব্যবহার করে নির্ভরযোগ্য যোগাসন শ্রেণিবিন্যাসের জন্য কঙ্কালভিত্তিক উপস্থাপনাগুলোর সমন্বয়” শীর্ষক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা, গভীর শিক্ষণ, কম্পিউটার ভিশন এবং মানবদেহের অঙ্গভঙ্গি শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে যোগাসনের ভঙ্গি শনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস নিয়ে কাজ করা হয়েছে। গবেষণাপত্রটির ডিওআই: ১০.১০৩৮/এস৪১৫৯৮-০২৫-২৩৭২৬-০।

- Advertisement -shukee

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য এ অর্জনের বিশেষ তাৎপর্য হলো, গবেষণাটি শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের ফাইনাল ইয়ারের থিসিস থেকে উদ্ভূত। এটি স্নাতক পর্যায়ে গবেষণার সুযোগ, শিক্ষার্থী-শিক্ষক যৌথ গবেষণার সম্ভাবনা এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির গবেষণা সক্ষমতাকে তুলে ধরে।

গবেষণাটির লেখক প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন, সুমাইয়া খানম, প্রিয়ংকর বড়ুয়া ও অপরুপ বড়ুয়া। তাঁদের সঙ্গে সহ-লেখক হিসেবে ছিলেন বিভাগের শিক্ষক প্রয়াত সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেন ও মো. তামিম হোসেইন।

গবেষণাপত্রটি প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাঁদের গবেষণার প্রকাশিত কপি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের কাছে হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী ও মো. হাসান।

গবেষণায় ব্যবহৃত কঙ্কালভিত্তিক মানবদেহের চলন বিশ্লেষণ প্রযুক্তি ভবিষ্যতে যোগাসনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও ফিজিওথেরাপি, ক্রীড়া বিশ্লেষণ, প্রবীণদের সহায়তা, মানব-রোবট পারস্পরিক যোগাযোগ, বর্ধিত বাস্তবতা ও ভার্চুয়াল বাস্তবতা এবং শিল্পক্ষেত্রের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের সম্ভাবনা রয়েছে।

গবেষণাপত্রটি প্রকাশের পর আন্তর্জাতিক গবেষণায় প্রাসঙ্গিক কাজ ও তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সাইটেশন পেয়েছে। এর মধ্যে স্প্রিংগারের ডিসকভার কম্পিউটিং, স্প্রিংগার এলএনসিএস-এর ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্যাটার্ন রিকগনিশন-সংক্রান্ত প্রকাশনা এবং আইইইই/সিভিএফ সিভিপিআর ওয়ার্কশপ প্রসিডিংস উল্লেখযোগ্য।

সায়েন্টিফিক রিপোর্টস-এর ২০২৫ সালের জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর ৪.৯ এবং পাঁচ বছর মেয়াদি জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর ৪.৮। ক্ল্যারিভেটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জার্নালটিতে ১০ লাখের বেশি সাইটেশন হয়েছে।

গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন বিভাগের প্রয়াত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেন। গবেষণার রূপরেখা প্রণয়ন, গবেষণা পদ্ধতি, বিশ্লেষণ, যাচাই, লেখনী, পর্যালোচনা, তত্ত্বাবধান ও সম্পাদনাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর দিকনির্দেশনায় শিক্ষার্থীদের ফাইনাল ইয়ারের থিসিসটি আন্তর্জাতিক গবেষণাপত্রে রূপ নেয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এ অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষক-গবেষকদের অভিনন্দন জানিয়েছে এবং প্রয়াত শিক্ষক সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসেনের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও