Monday, 28 September 2026

[the_ad id='15178']

শিক্ষার্থীর মাঝে ৩৬টি রোটারি ক্লাবের স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রোটারি বেসিক এডুকেশন এবং লিটারিসি মাস উপলক্ষে চট্টগ্রামের রোটারি রিপসা টিমের উদ্যোগে গতকাল ( ২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর খুলশী, তুলাতলী চারুলতা বিদ্যাপীঠ স্কুলে ১৭০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল,শার্পনার ও ইরেজারসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম  প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের থিম (প্রিপিয়ার টুডে সাকসেস টুমোরো) Prepare today, Succeed tomorrow. একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা।আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিপসা কো-অর্ডিনেটর এডমিন সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান,কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান আব্দুল হাকিম,অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি  রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু,পিপি   রোটারিয়ান এম এ মতিন,কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান আবদুল্লাহ মিলন, ক্লাব প্রেসিডেন্টের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান শুভময় দাস, চিটাগাং নর্থ, রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া চিটাগাং ইম্পেরিয়াল, রোটারিয়ান সেলিম রেজা সাগর, ইসলামাবাদ,রোটারিয়ান ফজলুল করিম চৌধুরী মেট্রোপলিটন চিটাগাং, রোটারিয়ান পলাশ বড়ুয়া চিটাগাং পোর্টসিটি, রোটারিয়ান এস এম আজিজ চিটাগাং ওয়াটার ফল, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

এ কার্যক্রম সফল করতে ৩৬টি রোটারি ক্লাবের সহযোগিতা প্রদান করে। সেগুলো-আধুনিক চট্টগ্রাম,অ্যাঙ্কর সিটি চিটাগং, এনসিয়েন্ট চিটাগাং,চিটাগং অ্যারিস্টোক্র্যাট,চিটাগং সেন্ট্রাল,চিটাগং সিটি, চিটাগং ক্রাউন,চিটাগং ইস্ট, চিটাগং এলিগেন্স, চিটাগং হেরিটেজ, চিটাগং ইম্পেরিয়াল,চিটাগং খুলশী,চিটাগাং খুলশী সেন্ট্রাল,চিটাগাং লেকভিউ,চিটাগাং মেরিন সিটি, চিটাগং মিড সিটি, চিটাগং ডাউন টাউন, চিটাগং নর্থ,চিটাগং পিস, চিটাগং পার্ল, চিটাগং পাইওনিয়ার,চিটাগং পোর্ট সিটি,চিটাগং রেইনবো, চিটাগং রিভার শাইন, চিটাগং রয়েলস চিটাগং সাগরিকা,চিটাগং সাউথ, চিটাগং সুপ্রিম,কক্সবাজার সিটি,ইসলামাবাদ,মেট্রোপলিটন চিটাগং এবং রিভারাইন হালদা।নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ তাদের শিক্ষাজীবনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।এধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও