Sunday, 20 September 2026

[the_ad id='15178']

গুলিয়াখালী সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র গুলিয়াখালী সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসনের উদ্যোগে  ডেঙ্গু মশামুক্ত পরিবেশ গড়তে অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

- Advertisement -

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উক্ত অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

- Advertisement -shukee

অভিযানের মাধ্যমে  গুলিয়াখালী সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি পর্যটনকেন্দ্রটির পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়। পরিস্কার অভিযানে অংশ নেয় সীতাকুণ্ড পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ বিএনসিসি’র সদস্যবৃন্দ।

ইউএনও ফখরুল ইসলাম বলেন, প্রতিনিয়ত বিপুলসংখ্যক পর্যটক গুলিয়াখালী সমুদ্র সৈকত ভ্রমণে আসেন । যে কারণে সৈকত ময়লা–আবর্জনায় ভরপুর থাকে। এসব ময়লা সাগরের পানিতে ছড়িয়ে পড়ে পানি দূষিত করে। পরিবেশ নষ্ট হয়। ময়লা–আবর্জনা ফেলার ক্ষেত্রে লোকজন সচেতন থাকলে এ সংকট দেখা যেত না।’ শুধু গুলিয়াখালী সমুদ্র সৈকত নয়, বর্তমান সরকারের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আমরা সীতাকুণ্ড উপজেলার সকল ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করছি। এদিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে উপজেলা  সী-বিচের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি পর্যটকদেরও যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করা প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, মৎস্য অফিসার মোতাছিম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইশতিয়াক, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা, উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর,জেলা  শিক্ষক সমিতির সভাপতি মো. মোবারক আলী মাস্টার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইযুম চৌধুরী,সাংবাদিক শেখ সালাউদ্দিন,কামরুল ইসলাম দুলু, সাইদুল ইসলাম, মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র দাশ,মুরাদপুর ইউনিয়ন গ্রাম পুলিশ,যুবদল ছাত্রদল, পৌরসভার কর্মী,সামাজিক নেতৃবৃন্দ,সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও