মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে আজ মঙ্গলবার (০৪ আগস্ট) “Mastering Meeting: Planning, Execution & Documentation” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৩টি নার্সিং কলেজের মোট ৪৯ জন শিক্ষক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

- Advertisement -

দিনব্যাপী এই কর্মশালায় সভার সঠিক পরিকল্পনা, নিখুঁত বাস্তবায়ন এবং কীভাবে মিটিংয়ের বিবরণীসহ নানাবিধ দাপ্তরিক ডকুমেন্টস প্রস্তুত করতে হয়—সে বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

- Advertisement -shukee

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব। এতে প্রধান ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম।

কর্মশালায় বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে সঠিক পদ্ধতিতে সভা পরিচালনা ও তার যথাযথ ডকুমেন্টেশন সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ অধিভুক্ত নার্সিং কলেজগুলোর দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

সর্বশেষ

এই বিভাগের আরও