বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

[the_ad id='15178']

দফায় দফায় সারাদেশে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

দেশের সবকটি জেলায় আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বাংলাদেশ সংবাদ

- Advertisement -

সংস্থাটি জানিয়েছে, আজ (২২ জুলাই) বুধবার দেশের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা, পাহাড়ি ঢল, নদ-নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে।

- Advertisement -shukee

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলায় কয়েক দফা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

সংস্থাটি বলছে, অতিভারী বর্ষণের কারণে এসব জেলার নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেশি থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেশের বাকি জেলাগুলোতেও একই সময়ে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য অতিভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

সংস্থাটির ভাষ্য, বর্তমানে দেশের ওপর একটি সক্রিয় বৃষ্টিবলয় (রেইন ব্যান্ড) বিরাজ করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নেওয়ার পাশাপাশি বন্যাপ্রবণ, নদীতীরবর্তী ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

সর্বশেষ

এই বিভাগের আরও