বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

[the_ad id='15178']

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ বালিয়াডাঙ্গীতে

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল চার স্কুলছাত্রী।

- Advertisement -shukee

এরপরে রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়রি করেছে ওই চার স্কুলছাত্রীর পরিবার।

ছাত্রীরা হলো- উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও সুজতি দেবনাথ ৮ম শ্রেণির ছাত্রী।

খুশির বাবা মানিক চন্দ্র বলেন, মঙ্গলবার সকাল ৬টার সময় চারজনে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপরে রাত পর্যন্ত বাড়িতে ফিরেনি।

স্কুল ও প্রাইভেট পড়ার জায়গায় খোঁজ নিয়ে জানতে পারি তারা কোথাও যায়নি। পরে রাতে থানায় গিয়ে জিডি করেছি। মেয়েগুলোকে আমরা ফেরত চাই।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, নিখোঁজ চার স্কুলছাত্রীর পরিবার রাতে থানায় এসেছিল। বিষয়টি জানিয়ে তারা সাধারণ ডায়রি করেছেন। আমরা স্কুলছাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেছি।

 

সর্বশেষ

এই বিভাগের আরও