সোমবার, ২৯ জুন ২০২৬

[the_ad id='15178']

ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ সুপারভাইজারী কমিটির ১০ম সভা সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

- Advertisement -shukee

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ, মো. আব্দুল আউয়াল সরকার এবং নাসিমুল বাতেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিবিএইচ। সভায় অন্যান্য মেম্বার, ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ ও প্রধান অর্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার আলোচনা শেষে কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ শরীয়াহ পরিপালনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ‘ডিবিএইচ ইসলামিক’ নামে দেশব্যাপী ডিবিএইচ-এর ১৭টি শাখা হতে গ্রাহকদের ইসলামিক হোম ফাইন্যান্সিং ও মুদারাবা ডিপোজিট সেবা প্রদান করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও