শনিবার, ২৭ জুন ২০২৬

[the_ad id='15178']

নকআউট: জার্মানি পেল প্যারাগুয়েকে , সুইডেনের সামনে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন ১০:২২ পূর্বাহ্ণ ২৭, জুন ২০২৬ ফুটবল, স্পোর্টস
A A

- Advertisement -

একে একে দেশগুলো টিকিট কাটছে বিশ্বকাপের নকআউটের। নির্ধারণ হচ্ছে কে হবে কার শেষ বত্রিশের প্রতিপক্ষ। ইতিমধ্যে বেশকিছু দলের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়ে গেছে। যার মধ্যে আছে ইউরোপীয় দুই জায়ান্ট ফ্রান্স এবং জার্মানির প্রতিপক্ষও।

- Advertisement -shukee

নকআউটে প্যারগুয়ের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অন্যদিকে সুইডেনের বিপক্ষে লড়বে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স।

জার্মানি-প্যারাগুয়ের ম্যাচ ৩০ জুন রাতে বোস্টনের জিলেট স্টেডিয়ামে গড়াবে। বাংলাদেশ সময় ২৯ জুন দিবাগত রাত ২.৩০ মিনিট গড়াবে খেলা। ই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট কেটেছে জার্মানরা। ডি গ্রুপে তৃতীয় হয়ে সেরা আটের মধ্য দিয়ে শেষ বত্রিশে এসেছে প্যারাগুয়ে। Demographics

ফ্রান্স এবং সুইডেনের মধ্যকার ম্যাচ ১ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে। বাংলাদেশ সময় রাত ৩টায় গড়াবে। আই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে ফরাসিরা। এফ গ্রুপে তিনে থেকে সেরা আটের মধ্যে দিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে সুইডেন।

রাউন্ড বত্রিশের এ দুই ম্যাচের জয়ী দল একে অপরের বিপক্ষে জুলাইয়ের ৫ তারিখ শেষ ষোলোতে মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দল যাবে কোয়ার্টার ফাইনালে।

সর্বশেষ

এই বিভাগের আরও