মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

[the_ad id='15178']

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের গণপ্রচারণা কর্মসূচীতে নেতৃবৃন্দ

`অসম ও অধীনতামূলক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অধীনতামূলক বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা দেশী বিদেশী লুটেরাদের কাছে ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে  গণপ্রচারণা কর্মসূচী পালন করা হয়েছে।

- Advertisement -

সোমবার( ২২ জুন ) বিকালে নগরীর শাহ আমানত মার্কেট চত্বর থেকে চেরাগী মোড় পর্যন্ত গণপ্রচারণা কর্মসূচীতে শাহ আমানত মার্কেট,হাজারিগলি, আন্দরকিল্লা ও চেরাগী মোড়ে পৃথক চারটি পথসমাবেশ ও জনগণের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়।

- Advertisement -shukee

বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন  সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহা, গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি কমরেড রাজা মিঞা,বাসদ( মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক এডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ কমরেড আল কাদেরী জয়,বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য জাহেদুন্নবী কনক।

নেতৃবৃন্দ বলেন,“মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত  বাণিজ্যচুক্তিটি অসম ও অন্যায্য এবং বাংলাদেশের জন্য অধীনতামূলক। চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু অর্থনেতিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, এতে নিরাপত্তা, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বও ক্ষুণ্ন হবে। চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজন থাকুক বা না থাকুক প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দামে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন পণ্য আমদানি করতে হবে। এর ফলে বাংলাদেশের কৃষি ও শিল্পখাত মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকারের এধরণের চুক্তি করার এক্তিয়ার না থাকলেও নির্বাচনের মাত্র  ৩  দিন আগে এ চুক্তি করা হয়েছে-যার এক্তিয়ার অন্তঅবর্তীকালীন সরকারের ছিলনা। অথচ বর্তমানে সংসদে সরকার ও বিরোধীদলের সাংসদরা সংসদে এ চুক্তি সম্পর্কে নীরব রইলেন। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার এ চুক্তি বাতিল না করে ইতোমধ্যে চুক্তি অনুযায়ী মার্কিন বোয়িং বিমান কেনার চুক্তি করেছে। অথচ মার্কিন ফেডারেল কোর্ট পাল্টা শুল্ক আরোপ করা অসাংবিধানিক ঘোষণা করেছে,যার সুত্র ধরে  মালয়েশিয়া আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি বাতিল করেছে,ভারত স্থগিত রেখেছে। বাংলাদেশও একই পদক্ষেপ নিতে না পারলে,ভবিষ্যতে বাংলাদেশ বড় বিপর্যয়ে পড়বে। ফলে বিএনপি সরকারকে অবিলম্বে  এ অন্যায্য চুক্তি বাতিল করতে হবে। অন্যথায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট  জনগণকে সম্পৃক্ত করে জোরদার আন্দোলন গড়ে তুলবে।”

নেতৃবৃন্দ আরো বলেন “চুক্তির শর্ত অনুযায়ী বিনা-দরপত্রে মার্কিন কোম্পানি বোয়িং-এর কাছ থেকে বিমান কেনা হচ্ছে ৪৫ হাজার কোটি  টাকা দিয়ে, কিনতে হবে সামরিক সরঞ্জাম। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্র ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্ক-সুবিধা পাবে। এর ফলে বাংলাদেশ বছরে ১ হাজার ৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে। চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাণিজ্যস্বার্থ ক্ষুণ্ন হয় এরকম কোনো দেশের সাথে অর্থাৎ চীন, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বাংলাদেশ কোনো বাণিজ্যচুক্তি করতে পারবে না। এ শর্ত বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপের শামিল।”

লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন,“অন্তর্বর্তী সরকার লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড নামক বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার পাঁয়তারা করেছিল,আন্দোলনের ফলে সফল হয়নি। এখন নির্বাচিত বিএনপি সরকারের সময় আবারও নিউমুরিং টার্মিনাল ইজারা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অবিলম্বে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং টার্মিনাল ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। আমেরিকা, ভারতসহ সাম্রাজ্যবাদী দেশের সাথে স্বাধীনতাত্তোরকালে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ চট্টগ্রাম বন্দর, রামপাল, রূপপুর, আদানি ও টার্মিনাল সংক্রান্ত জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে স্বাক্ষরিত সব চুক্তি ও প্রকল্পগুলো বাতিল করতে সরকারকে বাধ্য করতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে হবে।”

 

সর্বশেষ

এই বিভাগের আরও