শনিবার, ২৭ জুন ২০২৬

[the_ad id='15178']

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৫৮৩

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৬ জন রোগী। এ নিয়ে গত ৭৬ দিনে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে।

- Advertisement -

​আজ শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

- Advertisement -shukee

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর ধরণ বিশ্লেষণ করে দেখা গেছে:

​প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৬১২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু।

​চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ জন শিশু। এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া প্রকৃত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৯৬ জন।

​​দেশের এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যেকোনো উপসর্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ

এই বিভাগের আরও