সোমবার, ১৮ মে ২০২৬

[the_ad id='15178']

ঈদুল আজহা ২৮ মে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে-এই প্রশ্নে এখন জল্পনা-কল্পনা চলছে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে সম্ভাব্য তারিখ জানিয়ে দিলেও চূড়ান্ত সিদ্ধান্তটি নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।

- Advertisement -

আজ রবিবার (১৭ মে) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া তাদের ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আগামী ২৭ মে বুধবার দেশ দুটিতে উদযাপিত হবে কোরবানির ঈদ। এর আগে ১৮ মে সোমবার থেকে এ দেশগুলোতে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

- Advertisement -shukee

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। গত শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

তবে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদের তারিখ জানিয়ে দিয়েছে তুরস্ক। দেশটি জ্যোতির্বিজ্ঞান ও বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তৈরি পূর্বনির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের ঘোষণা অনুযায়ী, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন।

বাংলাদেশে ঈদ কবে?

প্রচলিত ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে আগামী ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ জানতে জিলহজ মাসের চাঁদ দেখার অপেক্ষা করতে হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশে ঈদের সঠিক তারিখ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও