মঙ্গলবার, ১২ মে ২০২৬

[the_ad id='15178']

হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

hamদেশে হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

একই সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরো ৮৭ শিশুর শরীরে।

- Advertisement -shukee

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও