রোটারি ক্লাব চিটাগং ইস্ট এর উদ্যোগে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান আজিজুর রহমান খানের স্মরণে এক স্মরণসভা নগরের সিএমপি অফিসার্স ক্লাবে শনিবার (৯মে) সন্ধায় অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় প্রয়াত রোটারিয়ান এ আর খানের জীবনের বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ক্লাব সদস্য চট্টগ্রাম সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলম, পিপি রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী (রেজা), পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ,সিপি রোটারিয়ান মো.রেজোয়ান শাহেদী,পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী,পিপি রোটারিয়ান মোহাম্মদ ফরহাদ হোসেন,সিপি রোটারিয়ান এ কে এম সায়েদুল ইসলাম (বাবু), রোটারিয়ান জাফর আলম,রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, পিপি রোটারিয়ান নাসিমা আক্তার,পিপি রোটারিয়ান জয়দেব চন্দ্র দাশ(জয়), ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান প্রিন্সিপাল শ্যামল কান্তি মজুমদার,ক্লাব সেক্রেটারি চম্পাকলি বড়ুয়া,রোটারিয়ান শাহ আলম, প্রয়াত এ আর খানের আমেরিকাপ্রবাসী সন্তান ফেরদৌস খান,মেয়ে শামসুন খান মনি,রোটারিয়ান রামিম আল মেহেদী । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মো.রাকিবুল ইসলাম।
বক্তারা বলেন, এ আর খান ছিলেন একজন সজ্জন,উদার,পরোপকারী ও মানবিক মূল্যবোধসম্পন্ন সাদামনের আলোকিত মানুষ। একজন প্রকৃত রোটারিয়ানের যেসব গুণাবলী থাকা প্রয়োজন,সবটুই তার মধ্যে ছিল। রোটারি ক্লাব অব ইস্টের তিনি ছিলেন বটবৃক্ষ। নিবেদিতপ্রাণ খাটি এই রোটারিয়ানকে হারিয়ে এ ক্লাবের অপূরণীয় ক্ষতি হলো। রোটারি দুনিয়ায় এই ত্যাগী রোটারিয়ানের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

