সৈকতশহর কক্সবাজারের হোটেল সি প্যালেসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় রোটারির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী এই অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট D64 ও D65-এর শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর, RIPSA টিমের সদস্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য রোটারিয়ান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে রেজিস্ট্রেশন, ফেলোশিপ ও উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। পরে দেশের শীর্ষ রোটারি নেতৃবৃন্দ রোটারির সেবামূলক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ, মানবকল্যাণে রোটারির ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন।

আয়োজনে ডিস্ট্রিক্ট D64 ও D65-এর বিভিন্ন রোটারি ক্লাব, সভাপতি, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ও RIPSA টিমের সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অসাধারণ সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ Platinum Award প্রদান করা হয়। উল্লেখ্য চট্টগ্রামের আরো অন্যান্য প্রেসিডেন্ট এবং ক্লাব সিলভার, ও গোল্ড অ্যাওয়ার্ডের স্বীকৃতি অর্জন করেন। মধ্যাহ্নভোজের পর বাংলাদেশে রোটারির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয় এবং সমাপনী অধিবেশনে রোটারির সেবার আদর্শকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এবারের আয়োজনে চট্টগ্রামের রোটারি নেতারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ-এর সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু Gold President Award অর্জন করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে Rotary Club of Chittagong Heritage Gold Club Award লাভ করে।
অপরদিকে রোটারি ক্লাব অব চিটাগং সাউথ-এর সভাপতি রোটারিয়ান আশরাফুল আলম Gold President Award অর্জন করেন। তাঁর নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগং সাউথও Gold Club Award লাভ করে।
এছাড়া রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং-এর সভাপতি রোটারিয়ান কামরুন নাহার সুমি অসাধারণ নেতৃত্ব ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ Platinum President Award অর্জন করেন।
অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র ও বৈকালিক স্ন্যক্স এর মাধ্যমে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মাননা রোটারিয়ানদের মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও অনুপ্রাণিত করবে এবং রোটারির আদর্শ বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


