শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

মাদরাসার অধ্যক্ষকে পিটিয়ে হত্যা টাঙ্গাইলে

মাদরাসার অধ্যক্ষকে পিটিয়ে হত্যা গোপালপুরে

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের গোপালপুরে আব্দুল হাই আল হাদী (৫০) নামে মাদরাসার এক অধ্যক্ষকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নিহতের স্ত্রী শাহনাজ পারভীন গোপালপুর থানায় এ মামলা করেছেন।

- Advertisement -

নিহত আব্দুল হাই আল হাদী উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর ছেলে। তিনি উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

- Advertisement -shukee

ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রকে ‘বেদনাদায়ক’ জবাবের হুঁশিয়ারি ইরানেরফের হামলা চালালে যুক্তরাষ্ট্রকে ‘বেদনাদায়ক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
মামলার এজাহার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাহবুব আলী ও তার লোকজনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার রাতে বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে মাহবুব আলীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আব্দুল হাই আল হাদীকে মারধর করে এবং এতে আব্দুল হাই গুরুতর আহত হন।

এরপর স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শাহনাজ পারভীন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী আব্দুল হাইকে মামলায় অভিযুক্তরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন তিনি।

এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও