বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। এখান থেকেই উঠে আসে আগামীর সাকিব-তামিমদের মতো ক্রিকেটার। এই গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব শিগগিরই দেয়া হতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকে, যিনি বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

- Advertisement -

সূত্র জানায়, আসন্ন মৌসুমে এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের সঙ্গে কাজ করা এই অভিজ্ঞ কোচের ওপরই আস্থা রাখতে চায় বিসিবি।

- Advertisement -shukee

চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি কার্যক্রম নিয়ে বৈঠকে বসবেন, এরপরই বিস্তারিত জানা যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার এইচপি ইউনিটে বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে না।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী মে মাস থেকে এইচপি দলের অনুশীলন শুরু হবে। জুনে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশে এসে এইচপি দলের বিপক্ষে খেলবে। এরপর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় সফরে যাবে বাংলাদেশ এইচপি দল, যেখানে তারা তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে।

পরবর্তীতে ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি ইউনিট থেকে খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও