শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

হামের সংক্রমণ বাড়ছে দেশে, ১০ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্ত করে হাসপাতালে ভর্তি করা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে।

এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ

এই বিভাগের আরও