দেশজুড়ে ৭ এপ্রিল উদযাপিত হল “বিশ্ব স্বাস্থ্য দিবস”। গ্রামীণ হেলথটেক লিমিটেড এই বছরের প্রতিপাদ্য, “স্বাস্থ্যের জন্য একসাথে: বিজ্ঞানের পাশে” এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অর্থবহ উদ্যোগ নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেছে। উদযাপনের অংশ হিসেবে, প্রতিষ্ঠানটি একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থাপন করে, যেখানে সবার জন্য উন্মুক্ত ছিল গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা। ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিনামূল্যে ব্লাড প্রেসার (বিপি), ডায়াবেটিস (ব্লাগ সুগার), অ্যানিমিয়া এবং জন্ডিস স্ক্রিনিং সুবিধা গ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যের উন্নয়ন এবং প্রাথমিক রোগ শনাক্তকরনকে গুরুত্ব দেয়া হয়। এছাড়াও, দর্শনার্থীরা বুথে “সুখী অনলাইন হেলথস্টোর” ভিজিট করে বিভিন্ন ধরনের ঔষধ ও স্বাস্থ্যপণ্য অনলাইনে কেনার সুযোগ পায়। গ্রামীণ হেলথটেকের এই উদ্যোগটি বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে সবার জন্য সহজলভ্য, মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আরমান আহমেদ সিদ্দিকী গনমাধ্যমকে বলেন, “প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাই পারে সবার দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে।”

