শনিবার, ৪ এপ্রিল ২০২৬

গ্যাস লাইটার কারখানায় আগুন কেরানীগঞ্জে, ৫ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

- Advertisement -

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -shukee

উদ্ধারকৃত পাঁচ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, মরদেহগুলো নারী নাকি পুরুষ কিছুই বুঝা যাচ্ছে না। আর কোনো মরদেহ  আছে কিনা অনুসন্ধান করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও