শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সাথে সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

- Advertisement -

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) টি.এ.এম ওমর ফারুক, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর ও প্রক্টর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, বিবিএ বিভাগের কো-অর্ডিনেটর ও ফিন্যান্স ডিরেক্টর জনাব চিং চি প্রু সুকি, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা কিউ মং প্রু, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।

- Advertisement -shukee

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও