Sunday, 20 September 2026

[the_ad id='15178']

অভিনেত্রী মৌসুমীর সংসার ভাঙলো

নিজস্ব প্রতিবেদক

এবারের ঈদে উপস্থাপক হিসেবে দেখা গেছে মৌসুমী হামিদকে। এসব অনুষ্ঠান ছিল আলোচনায়। বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তিনি যখন আলোচনায়, ঠিক তখনই সামনে এল তাঁর সংসারভাঙনের খবর। লেখক ও নাট্যকার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সংসার ভেঙেছে, এমনটাই জানা গেছে।

- Advertisement -

আজ বুধবার (২৫মার্চ) বিকেল থেকে খবরটি বিনোদন অঙ্গনে ছড়িয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপেও মৌসুমী হামিদ ও তাঁর নাট্যকার স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে ছাড়াছাড়ির খবর নিয়ে চর্চা হচ্ছে। এরপর যোগাযোগ করা হয় মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার সঙ্গে। মৌসুমী জানান, এ বছরের শুরুতেই তাঁদের সংসারজীবনের বিচ্ছেদ ঘটেছে। তবে রানা এ বিষয়ে স্পষ্ট কিছুই বলেননি।

- Advertisement -shukee

বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ে করেন মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা। তাঁদের বিয়ে হয় ২০২৪ সালের ১২ জানুয়ারি, যেখানে বিনোদন অঙ্গনের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তবে ওই সংসার বর্তমানে টিকছে না। খবর অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে তাঁরা এক ছাদের নিচে বাস করছেন না।

মৌসুমী হামিদ গণমাধ্যমকে বললেন, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।

তবে রানা বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি শুধু বলেন, ‘মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।’কথা প্রসঙ্গে রানা যোগ করেন, তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে যে গুঞ্জন ভাসছে, সেগুলো সত্য নয়। ‘আমরা একসঙ্গে থাকছি না, এটাই সত্য’ বললেন তিনি। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমী ও রানার আলাদা থাকার খবরটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিনোদন অঙ্গনের সূত্রে জানা গেছে, গুঞ্জনগুলো মূলত রানার এক তরুণীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও