আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বন্দর আসনের বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা চালাচ্ছেন তারই সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে ধানের শীষের প্রচারণায় অংশ নেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসরাফিল খসরু ৩৯ নম্বর ওয়ার্ডের হক সাহেবের গলি, এস আলম গলি, বি আলম গলি, আকমল আলী সড়কসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি বলেন, জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
১২ ফেব্রুয়ারি তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাবেন। নারীদের বেশ সাড়া পাচ্ছি। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের জনগণ ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান, মাহবুব এলাহী, মোজাদ বারেক, জাবেদ আনসারী প্রমুখ।
পরে ইসরাফিল খসরু ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের আদর্শ পাড়া, সত্তার হাজির বাড়ি, মুন্সিপাড়া জাফর খান পাড়া, টিজি কলোনিসহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেন।
এ সময় সাবেক কাউন্সিলর হাসান মুরাদসহ দলের নেতা-কর্মী ও স্থানীয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


