বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বাঁশবাড়ীয়ায় ১৩টি গরু লুট, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া মাইলের মাথা এলাকায় গোয়ালঘরে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। গতকাল (২৯ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আরজু ও ইসমাইলের যৌথ মালিকানাধীন একটি গরুর শেডে পিকআপ ভ্যানে করে আসে ডাকাত দল।

- Advertisement -

ডাকাতেরা গরুর মালিককে বেঁধে রাখে এবং অপর একজনকে পুকুরে ফেলে দিয়ে শেডে থাকা মোট ১৩টি গরু লুট করে নিয়ে যায়। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

- Advertisement -shukee

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভুক্তভোগীরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন এবং সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও