চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড.কাজী মুহাম্মদ বরকত আলী বলেছেন, আমরা সবাই মানুষের গর্ভেই জন্ম গ্রহণ করেছি মানুষ রূপে, কিন্তু সবাই কি প্রকৃত মানুষ হতে পেরেছি,মানুষ হলে ওসমান হাদীর মতো মানুষ অপর মানুষরূপীর হাতে মৃর্ত্যু হতোনা। প্রতিটি মা-বাবার উচিত তাঁর সন্তানদের সুশিক্ষা দিয়ে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা। পবিত্র কোরআন শরীফের সুরা নাস এ এর সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে।
তিনি আরো বলেন, আমি দেখে খুব ভাল লাগছে যে, পন্হিছিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদরাসার সাথে নামে বিজ্ঞান শব্দটা যুক্ত করেছেন, অনেকেই ধারনা মাদরাসায় শুধু আরবী পড়ানো হয়,পাশ করে মসজিদ মাদরাসায় চাকরী করেন,বাস্তবে ভুল,মাদরাসায় পড়ে বিসিএস ক্যাডার,ইন্জিনিয়ার ও হওয়া যায়,হচ্ছেন।

তিনি বৃহষ্পতিবার (২৫ডিসেম্বর) দুপুরে পন্হিছিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ তৌফিক উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শফরত পাশা চৌধুরী,মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।

হাফেজ মুহাম্মদ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, প্রাক্তন ছাত্র বুরহান উদ্দিন, সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম উদ্দিন।
প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম জানায়, পন্হিছিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আনুষ্ঠানের আয়োজন করেন প্রাক্তন ছাত্র- ছাত্রীরা।
ক্লাসের সহপাঠীদেরকে বরণ করে নেয়া,ব্যাচ এর পৃথক পৃথক গেঞ্জি পরে একে অপরের সাথে পরিচিতি,আলোচনা সভা,সংবর্ধনা, মেজবানী নিয়মে দুপুরের ভোজন।
অনুষ্ঠানে ২য় পর্বে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি জাকজমকভাবে পালন করা হয়।


