মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর প্রতিষ্ঠাতা সদস্য ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮০, বাংলাদেশ এর সাবেক গভর্নর প্রয়াত মীর আনিসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল আগ্রাবাদ হোটেলের কর্নফুলী হলে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. উজ্জ্বল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রোটারিয়ান এ জে এম গিয়াসউদ্দিনের রোটারি প্রত্যয় পাঠ ও পিপি রোটারিয়ান নাসির উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত পিডিজি আনিসুজ্জামানের দীর্ঘ ৪৯ বছরের রোটারি জীবনের নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন পিডিজি এম এ আউয়াল, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিপি রোটারিয়ান এস এস এম কেরামুতুল আজিম পিন্টু, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দত্ত, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ খায়রুল মোস্তফা, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো.আবু ইসমাইল, পিপি রোটারিয়ান সাংবাদিক ওসমান গণি মুনসুর, পিপি রোটারিয়ান ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, পিপি রোটারিয়ান পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান মুনিরুজ্জামান, পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রোটারিয়ান ওমর আলী ফয়সাল, পিপি রোটারিয়ান ব্যাংকার এ জে এম মুজাহিদ বিন আলম, সিপি রোটারিয়ানি মো. এরশাদ চৌধুরী, পিপি রোটারিয়ান মোহাম্মদ ফরহাদ হোসেন, পিপি রোটারিয়ান শায়লা মাহমুদ, সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট আলী মোহাম্মদ নিজাম উদ্দিন, আইপিপি রোটারিয়ান অনিল কান্তি চৌধুরী রোটারি ক্লাব অব চিটাগং খুলশির প্রেসিডেন্ট রোটারিয়ান জান মোহাম্মদ আবদুল্লাহ মিলন, রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর প্রেসিডেন্ট সাবিনা কাইয়ুম, রোটারি ক্লাব চিটাগং ওয়াটারফল এর প্রেসিডেন্ট জান্নাতুন ফেরদোস, সেক্রেটারি রোটারিয়ান নাসিফা চৌধুরী, রোটারি ক্লাব অব অ্যানসিয়েন্ট চিটাগং প্রেসিডেন্ট আবদুল মতিন, রোটারি ক্লাব অব আগ্রাবাদের সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান ও রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং প্রেসিডেন্ট রোটারিয়ান পাপিয়া আক্তার।

বক্তারা বলেন, পিডিজি আনিসুজ্জামান ছিলেন একজন ক্ষণজন্মা রোটারিয়ান। আকাশের মতো বিশাল হৃদয়ের এ পরোপকারী হাসোৎজ্জ্বল মানুষটি বিশ্বের অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। কাড়ি কাড়ি টাকা তিনি রোটারি ফান্ডে ঢেলে দিয়েছেন। তাঁর প্রয়াণে শুধু বাংলাদেশ রোটারি নয়, আন্তর্জাতিক রোটারিরও অপুরণীয় ক্ষতি হয়েছে। বিশাল অবদানের জন্যে পিডিজি আনিসের নাম রোটারির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।”
কোরআন তেলওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. আবু ইসমাইল।

