বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

প্রচার-প্রচারণায় পূর্ণ দমে মাঠে ফিরলেন ধানের শিষপ্রার্থী সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল , কোরআন খতম ও খাবার বিতরণ করার কারণে গতকাল সারাদিন সব ধরনের প্রচার–প্রচারণা স্থগিত রাখেন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী-খুলশী আংশিক) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। পরিস্থিতি শান্ত হওয়ার পর আজ (১ ডিসেম্বর) সকাল থেকেই তিনি আবার পুরোদমে মাঠে নামেন।

- Advertisement -

দিনের শুরুতেই বাঁশবাড়িয়া ইউনিয়নের বাকি ওয়ার্ডগুলোতে গণসংযোগ, বাড়ি–বাড়ি শুভেচ্ছা বিনিময়, পথসভা ও ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন তিনি। এলাকাজুড়ে ছিল কর্মী–সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ভোটারদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, সময়টা সংবেদনশীল, তাই মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে প্রচারণা একদিন স্থগিত রাখা ছিল নৈতিক দায়িত্ব।

- Advertisement -shukee

আজকের গণসংযোগে সাধারণ মানুষ তাকে ঘিরে ধরেন। কেউ ব্যক্তিগত সমস্যা জানান, কেউ বর্তমান পরিস্থিতির কষ্টগুলো তুলে ধরেন। সালাহউদ্দিন মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং বলেন, মানুষ যে পরিবর্তন চায় সেটা তিনি জনগণকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চান।

বাঁশবাড়িয়ার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, তরুণেরা মোটরসাইকেল নিয়ে প্রচারণায় যুক্ত, প্রবীণরা ঘরের সামনে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন, নারীরাও এগিয়ে এসে তার হাতে হাত রেখে সাহস দিচ্ছেন। সারাদিনের প্রচারণায় ছিল নির্বাচনী উৎসবের মতো প্রাণচাঞ্চল্য, তবে শালীনতা এবং আয়োজনের মধ্যেও বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় আহত অনুভূতির ছাপটুকু স্পষ্ট ছিল।

স্থানীয় নেতারা বলেন, আজকের দিনটা দেখিয়ে দিয়েছে—একদিনের বিরতির পর কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের প্রচারণা শুধু ফিরে আসেনি, বরং আরও গতি পেয়েছে।
মানুষ তাকে হাতে তুলে নিয়েছে, বিষয়টা চোখে পড়ার মতো।

সর্বশেষ

এই বিভাগের আরও