চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–পাহাড়তলী) আসনে ধানের শীষের মনোনীত সংসদ- সদস্যপ্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন উদ্যোগে আজ (৩০ নভেম্বর) স্থানীয় একটি এতিমখানায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় কোরআন- পাখিদের অংশগ্রহণে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক এবং সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক এলাকার বিএনপি নেতাকর্মীদের নিয়ে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেন। পুরো আয়োজনটায় ছিল শান্ত, স্বস্তিদায়ক এক পরিবেশ যেখানে মানবিকতাই হয়ে উঠেছিল দিনের সবচেয়ে বড় পরিচয়।

এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল , বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাসেল, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ একরাম উল্লা নয়ন এবং সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা বলেন, এমন উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতা নয়, মানুষের পাশে দাঁড়ানোর দৃশ্যমান প্রতিশ্রুতি।


