আজ(২৮ নভেম্বর) বিকেলে রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্তু নিয়মিত সভা আহ্বান করেন। ক্লাব সচিবের দায়িত্ব পালন করেন রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস।

সভায় রোটারি ক্যালেন্ডারে ডিজিজ প্রিভেনশন ও ট্রিটমেন্ট মাস হিসেবে জয়েন্ট হেলথ ক্যাম্প ও ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন রিপসা ডেপুটি কোর্ডিনেটর রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম নান্টু, সুদীপ কুমার চন্দ,আলি মোহাম্মদ নিজাম উদ্দিন ও রোটারি ক্লাব অফ চিটাগাং সাউথের সভাপতি আশরাফুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রিদওয়ানুল করিম তুশার,আব্দুল কাদের বিপ্লব, গিয়াস উদ্দিন আজম শাহ।
আরো উপস্থিত ছিলেন ওয়াহিদুল ইসলাম অয়ন, এম এ হান্নান, ডাক্তার গোলাম জিলানী জুয়েল, রফিকুল ইসলাম।
ক্লাব সভাপতি রোটারিয়ান কাজি হাসানুজ্জামান শান্তু সকলকে পরবর্তী সভায় উপস্থিত থাকার ঘোষণা দিয়ে সভা মুলতবি করেন।

