লিবাার্টি ক্লাব ও ডিজেবিলিটি কেয়ারের দুইদিনব্যাপী ঠোঁটকাটা তালুকাটা ফ্রি সার্জারি ক্যাম্প নগরীর আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল ক্যাম্পে শুক্রবার (২১ নভেম্বর ) ফ্রি সার্জারি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ ।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার রিজিওনাল চেয়ারপার্সন ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ার ডিরেক্টর লায়ন কাজী আলী আকবর জাসেদ, জেডসি উইথ ক্লাব লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জেডসি ও আইপিপি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, জেডসি লায়ন নুর মোহাম্মদ মানিক, জেডসি লায়ন মো আনোয়ার হোসেন, জেডসি লায়ন আলহাজ্ব মো নুরুল ইসলাম শাহাবুদ্দিন, ফার্স্ট ভিপি ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের এম.ডি লায়ন ডা. মো ফরহাদুল হক, থার্ড ভিপি লায়ন মোহাম্মদ আসাদ, লায়ন মোহাম্মদ ইকবাল, লায়ন মো জাফর উদ্দিন, ট্রেজারার লায়ন ইউনুছ আজাদ, জয়েন সেক্রেটারি এডমিন লায়ন মো শাহেদুল হক, আলমগীর হোসেন, ফাহিম প্রমুখ।
সার্জারি ক্যাম্প পরিচালনা করছেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন প্রফেসর ডা কামরুজ্জামান, প্রফেসর ডা জিয়াউল হক রুমী, ডা নাজমুল হাসান ও তাদের টীম।

