চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ’র প্রশিক্ষণের একটি মর্টারশেল ১৮ নভেম্বর সকালে উড়ে এসে প্রায় ১৫ কিলোমিটার দূরে বাড়বকুণ্ড সোনালীপাড়া জনবসতি এলাকায় একটি পরিত্যক্ত জমিতে এসে পড়ে। এরপর থেকে এলাকার জনমনে দেখা দেয় আতঙ্ক ও উত্তেজনা ।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান,বাড়বকুণ্ড সোনালীপাড়ায় একটি মর্টারশেল পড়েছে লোকজনের মাধ্যমে এমন সংবাদ শুনে থানার একটি টিম ঘটনাস্হলে গিয়ে পাবলিককে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়। এরপর সেনাবাহিনীকে খবর দিলে গত মঙ্গলবার বিকালে একটি সেনা বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্হলে এসে উদ্ধারের চেষ্টা চালায়। শেলটি মাটির অনেক গভীরে ঢোকে পড়ায় সেইদিন উদ্ধার করতে পারেনি। পরদিন বুধবার আবারো উক্ত বিস্ফোরক টিম উদ্ধার কাজ চালায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় পুনরায় ফিরে যায় সেনা টিম।

আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরক বিশেষজ্ঞ দল বিকালে মর্টারশেলটি উদ্ধার করে তা নিস্ক্রিয় করার পর জনমনে স্বস্তি ফিরে আসে।
মর্টারসেল উড়ে আসার বিষয়ে উদ্ধার টিমটি কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয় গণমাধ্যম কর্মিদের। মর্টারসেলটি ভাগ্যক্রমে জনশূন্য নরম কাদা মাটিতে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে এলাকার আশেপাশের বাড়িঘর কেপে উঠে । প্রশিক্ষণের সময় অসাবধানতায় এটি দূরে চলে আসছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
তবে এলাকাবাসী বলছেন, এ মর্টারসেলটি যদি কোনো বসতঘরে এসে পড়তো তাহলে নির্ঘাত বড়ধরনের প্রাণহানি ঘটতো, তাই সেনাবাহিনী সাবধানতা অবলম্বন করেিই প্রশিক্ষণকাজ চালানো উচিত বলে মনে করছেন ভুক্তভোগিরা।

